স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে প্রবাসী স্বামীর বিরুদ্ধে করা সংবাদের প্রতিবাদ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৩০, ২০২০ | ৮:১৯
Link Copied Successfully!

মঙ্গলবার চাঁদপুর থেকে প্রকাশিত প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে ‘প্রবাসী স্বামীর হামলার ঘটনায় স্ত্রী হাসিনা আক্তারের মামলার প্রস্তুতি’- শিরোনামে সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্বামী মোঃ মোস্তফা কামাল প্রধানিয়া।

স্বামী মোস্তফা কামাল প্রধানিয়া বলেন, ২০১৯ সালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে বিয়ের পর থেকে তিনি বিদেশে পাড়ি জমান। এরই মাঝে তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। গত চার মাস আগে প্রবাস থেকে দেশে আসে কামাল হোসেন।
প্রতিবাদ লিপিতে তিনি জানান, কোন প্রকার বিরোধ ছাড়াই গত রমজানের ঈদের বাবার বাড়িতে যায় স্ত্রী হাসিনা আক্তার। হঠাৎ করে সে বায়না ধরে আর আমার সংসারে আসবে না। আমি নিজেও তাকে আমার বাসায় আনতে শ^শুরালয়ে গিয়েছি। আমি উপায়ন্তর না পেয়ে সম্প্রতি আমার স্ত্রীকে আমার বাড়িতে ফিরে আসার জন্য উকিল নোটিশ করেছি।

এখন উকিল নোটিশ পাওয়ার পর আমার বিরুদ্ধে অহেতুক মিথ্যা তথ্য দিয়ে একটি মামলার প্রস্তুতি নিবে বলে হুমকি দিয়ে আসছে আমার স্ত্রী হাসিনা আক্তার।

বিজ্ঞাপন

কামাল হোসেন প্রতিবাদ লিপিতে আরো জানান, বিয়ের পর থেকে স্ত্রী বিভিন্ন ছেলের সাথে সর্ম্পকের বিষয়টি বুঝতে পেরেছি। প্রবাসে থাকা কালীন সময়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও সে কর্ণপাত করেনি। আমি প্রবাস থেকে আসার পর সে চার ভরি স্বর্ণ, লকেট এবং তার পরিবার বিদেশ থাকাকালীন সময়ে জমি সংক্রান্ত বাবদ ২ লাখ টাকা ধার নিয়েছে। এছাড়া আমার তিনটি এন্ডুয়েট মোবাইল ফোন নিয়ে গেছে। এখন উল্টো আমার কাছ থেকে টাকা পাবে বলে অভিযোগ তুলছে।

তিনি আরো বলেন, আমার স্ত্রী সব সময় তার মা কুলছুমা বেগমের কথা মত চলাফেরা করেন। আমি আমার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে চাই।
ওই সংবাদে প্রকাশিত তথ্যের ভিত্তিতে কামাল হোসেন আরও জানান, তার বিরুদ্ধে আনীত মাদক সংক্রান্ত কোন ঘটনার কোন সত্যতা নেই। তিনি মাদক সেবনে জড়িত নয় বলেও দাবি করেন।

নিবেদক
মোস্তফা কামাল প্রধানীয়া
গ্রাম- হোসেনপুর, ২নং আশিকাটি ইউনিয়ন, চাঁদপুর সদর উপজেলা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা