নতুন বিধিনিষেধ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২২ | ২:২৮
Link Copied Successfully!

দেশে করোনার বিস্তার রোধে ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। করোনার নতুন ঢেউ মোকাবিলার প্রাথমিক প্রস্তুতি হিসাবে জারি করা নির্দেশনায় বলা হয়েছে-দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে সবার মাস্ক পরা বাধ্যতামূলক।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, ঘরের বাইরে বের হলে সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে।

১২ বছরের ঊর্ধ্বের সব শিক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ টিকা নেওয়ার বিষয়েও সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। করোনার বিস্তার রোধে স্থল, সমুদ্র ও বিমানবন্দরগুলোয় স্ক্রিনিংয়ের সংখ্যা বাড়াতে হবে এবং এসব বন্দরে কর্মরত সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

গণপরিবহণ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে-ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেকসংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। আমরা আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই এ বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা জারি করবে এবং সেসব দিকনির্দেশনার বাস্তবায়নেও যথাযথ পদক্ষেপ নেবে। অতীতে লক্ষ করা গেছে, কর্তৃপক্ষের দিকনির্দেশনা অমান্য করে অনেক গণপরিবহণে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধেও যথাযথ পদক্ষেপ নিতে হবে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা