বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের যৌথ প্রস্তুতি সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২২ | ৮:৫৪
Link Copied Successfully!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি রোববার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওহিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেনু বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা তাতী লীগের আহ্বায়ক নূর মোহাম্মদ প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশের যা কিছু অর্জন আওয়ামী লীগের হাত ধরে। আমাদের অনেক মূল্য দিয়ে স্বাধীনতা অর্জন। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস শ্রদ্ধা ও ভালবাসার সহিত চাঁদপুর জেলা আওয়ামীলীগ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে। এদেশে স্বাধীনতার বিরোধী চক্ররা এখনো সক্রিয় রয়েছে। জাতির জনক হত্যার মধ্য দিয়ে এদেশ থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২২ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমাদের মান, অভিমান থাকবেই। তবে দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় সিধান্ত নেয়া হয়- আগামী ১০ জানুয়ারি সোমবার জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রঙ্গনে সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। বিকেলে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হবে। উক্ত সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করে সফল করার আহবান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা