চর্যাপদ একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা ১৫ জানুয়ারি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২২ | ১০:১০
Link Copied Successfully!

আগামী ১৫ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা। চাঁদপুর রোটারী ভবনে বিকেল ৫টায় অনুষ্ঠানটি উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে গিটার পরিবেশন করবেন বাংলাদেশ হাওয়াইয়ান গিটার ফোরামের উপদেষ্টা মঈনুদ্দিন প্রিন্স, জেনারেল সেক্রেটারী সানি জামান ও চাঁদপুরের কৃতিসন্তান খ্যাতিমান হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ কুমার ঘোষ। বরেণ্য তিন গিটারিস্টের পাশাপাশি শিশুশিল্পী ঐশী ঘোষ ও কণ্ঠশিল্পী শ্রাবন্তী মজুমদারের পরিবেশনাও থাকবে।


এ ব্যাপারে চর্যাপদ একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি জানান, গিটারসন্ধ্যা সফল করতে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও একাডেমির উপমহাপরিচালক নন্দিতা দাসকে আহ্বায়ক, কবি শিউলী মজুমদারকে সদস্য সচিব ও জয়ন্তী ভৌমিককে প্রধান সমন্বয়কারী করে ইতোমধ্যে একটি উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। সেই সঙ্গে আয়েশা আক্তার রুপা, দুখাই মুহাম্মাদ ও ফেরারী প্রিন্সকে প্রধান সমন্বয়কারী করে একটি বাস্তবায়ন পরিষদও গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, উপকমিটি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আশা করি দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে শনিবার সন্ধ্যায় গিটারের সুরে সুরে বেজে উঠবে দেশিবিদেশি সমকালীন এবং হারানো দিনের গান। থাকবে কবিতা আবৃত্তি ও বাঁশির আয়োজন।

একাডেমির সভাপতি কবি নূরুন্নাহার মুন্নি জানান, গত বছর গিটারসন্ধ্যার আয়োজন করে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এ বছরও অনুষ্ঠানটি করার জন্যে অনেকের কাছ থেকে অনুরোধ এসেছে। সাধারণত ঢাকার বাইরের কোনো জেলা শহরে হাওয়াইয়ান গিটারের অনুষ্ঠান আয়োজন করা অনেক ব্যয়বহুল ও কষ্টসাধ্য ব্যাপার। তারপরও মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে কারোনা মহামারির কঠিন মুহূর্তেও আমরা সাহস হারাইনি। সকলের কাছে অনুরোধ জানাই, মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে আসবেন।

বিজ্ঞাপন

শীতকালীন গিটারসন্ধ্যায় চাঁদপুর জেলার শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক গুণীব্যক্তি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুই পর্বের অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন কবি সজীব মোহাম্মদ আরিফ ও কবি আইরিন সুলতানা লিমা।
অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের জন্যে উন্মুক্ত থাকবে। শিল্প-সংস্কৃতিমনা সকলকে গিটারসন্ধ্যায় উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা