বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনকল্পে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২২ | ৮:৪২
Link Copied Successfully!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনকল্পে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিনয় ভূষন মজুমদার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিজি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেনু বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ বলেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস একটি ঐতিহাসিক দিন। ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করার পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি সারা বিশ্ব বিবেকের তাড়নায় পাকিস্তান থেকে মুক্তি লাভ করে তারপরে ১০ জানুয়ারি মাতৃভূমি বাংলাদেশে দেশ মাতৃকার টানে চলে আসেন। বন্দী থাকা অবস্থায় বঙ্গবন্ধুকে মৃত্যু ভয় নয় কবর খোড়া হয়েছে। বহু লোভ লালসা – প্রলোভন দেখানো হয়েছে। সকল কিছুকে তুচ্ছ করে তিঁনি মাথা নিচু করেনি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের প্রেরণা, তাঁর আদর্শ হচ্ছে বিশ্বাস, বেঁচে থাকার বিশ্বাস বঙ্গবন্ধুর আমাদের ঠিকানা দিয়েছে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্বপ্নের সোনার বাংলা গড়তে অনুপ্রেরণা যুগিয়েছেন। যথাযোগ্য মর্যাদায় এই দিনটি সকল অঙ্গ সহযোগী সংগঠনে স্বরণ করবো। আজকের মত প্রস্তুতি মুলতবি টেনে রবিবার বিকাল ৩ টায় যৌথ সভায় উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজীসহ জেলা, সদর, পৌর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগের নেতা-কর্মীরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় সিধান্ত নেয়া হয়- আগামী ১০ জানুয়ারি সোমবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বিকেলে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হবে। উক্ত সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করে সফল করার আহবান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা