দুই গারো স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২২ | ২:০৯
Link Copied Successfully!

ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুলপড়ুয়া গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণের মামলার মূল আসামি রিয়াদসহ ছয়জন গ্রেপ্তার হয়েছেন। মূল আসামি রিয়াদকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। আর মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের পক্ষ থেকে মূল আসামি রিয়াদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। আজ দুপুর ১২টায় এ নিয়ে সংবাদ সম্মেলন করে জানাবে তারা। আর শুক্রবার রাতে ময়মনসিংহ ও গাজীপুর জেলা থেকে অভিযান চালিয়ে ডিবি এ পাঁচজনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

দুই কিশোরীর মধ্যে একজনের বাবা গত ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় দলবদ্ধ ধর্ষণের মামলা করেন।

পুলিশ সূত্র বলেছে, ২৭ ডিসেম্বর রাতে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভারত সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ি গ্রামে দুই কিশোরীকে আটকে হত্যার ভয় দেখিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন কিছু তরুণ। পরে ৩০ ডিসেম্বর ধর্ষণের শিকার হওয়া এক কিশোরীর বাবা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। মামলার পর আসামিদের গ্রেপ্তার করতে স্থানীয় বাসিন্দারা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা