ওমিক্রনকে ‘মৃদু’ ভাবা বোকামি: ডব্লিউএইচও

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২২ | ১২:৪৬
Link Copied Successfully!

করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনকে ‘মৃদু’ হিসাবে বিবেচনা করা ঠিক হবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থটি বলেছে, ওমিক্রনকে কম ঝুঁকিপূর্ণ মনে করার কোনো কারণ নেই। অন্যান্য ধরনগুলোর মতো এটিও বিশ্বজুড়েই মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওমক্রিন নিয়ে এ সতর্কতা উচ্চারণ করেন।

এদিকে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ২৬ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে, যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়া ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে গত এক দিনে করোনা শনাক্ত রোগী লাখ ছাড়িয়ে গেছে। খবর বিবিসি, এএফপি, রয়টার্স ও এনডিটিভির।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় ৯৫ লাখ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। এটি রেকর্ড সংখ্যক। গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা ৭১ শতাংশ বেশি। এত দিন বিশেষজ্ঞরা বলে আসছেন, করোনার নতুন ধরন ওমিক্রন ডেল্টার চেয়ে বেশি সংক্রামক হলেও তা কম প্রাণঘাতী।

বিজ্ঞাপন

তবে সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান সতর্ক করে বলেছেন, ‘ডেল্টার তুলনায় ওমিক্রনকে কম মারাত্মক দেখাচ্ছে, বিশেষ করে যারা টিকা নিয়েছেন, তাদের ক্ষেত্রে। এর মানে এই নয় যে একে ‘মৃদু’ হিসাবে তালিকাভুক্ত করা উচিত। আগের ধরনগুলোর মতোই ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদেরও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, মৃত্যুও হচ্ছে। প্রকৃতপক্ষে, রোগীর সুনামি এত বিশাল ও দ্রুতগতিতে আক্রান্ত হচ্ছে যে এটি বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থার ওপর দুর্বিষহ চাপ সৃষ্টি করছে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা