চাঁদপুরে মাদক নিয়ে সংঘর্ষে হোটেল শ্রমিক নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৩০, ২০২০ | ৯:৫০
Link Copied Successfully!

চাঁদপুর শহরের পুরাণ বাজারে মাদক নিয়ে সংঘর্ষের ঘটনায় হোটেল শ্রমিক শামীম গাজী (২৫) নিহত হয়।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান।

তার আগে তাকে সোমবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মাদকের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই হোটেলের কাজ শেষ বাসায় ফেরার পথে শামীম গাজীর মাথায় ইট-পাটকেলের আঘাত পড়ে।

বিজ্ঞাপন

শামীম গাজী পুরান বাজার মধ্য শ্রীরামদী তাজুল সর্দারের ছেলে। তার স্ত্রী ও সন্তান রয়েছে। শহরের গ্রেন্ড হিলশা হোটেলে তিনি চাকুরী করতেন। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী জানান, সোমবার রাত ১১টায় ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে এনেছে।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরনের কারণে শামীম গাজীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণীতে জানা গেছে, চাঁদপুর শহরের পুরান বাজারে মাদকের ঘটনাকে কেন্দ্র করে ১ ও ২নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ীদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষের ঘটনায় পুরান বাজার মেরকাটিজ রোডে দোকানপাটসহ বেশকিছু ঘরবাড়ি ভাঙচুর করে। পুরান বাজার পুলিশ ফাঁড়ি নিয়ন্ত্রণ করতে না পারায় অবশেষে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাদকের ভাগবাটোয়ারা ও টাকা নিয়ে কয়েকদিন পূর্বে ১ নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী হেলাল এর নেতৃত্বে বেশ কিছু সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালিয়ে ২ নং ওয়ার্ডের বাসিন্দা সবুজকে কুপিয়ে হাত ভেঙ্গে দিয়ে রক্তাক্ত জখম করে। তারই সূত্রধরে সংঘর্ষের ঘটনা ঘটে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা