কচুয়ায় ১২ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা সম্পন্ন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৩, ২০২২ | ৮:৪৪
Link Copied Successfully!

রোববার বিকালে কচুয়া উপজেলায় পাঁচ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। এরআগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা এবং চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। ইতোপূর্বে সাতটি ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

রোববার বিকালে পাঁচ ইউনিয়ন বিএনপির কমিটির মধ্যে ১নং সাচার ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নজরুল ইসলাম মাস্টার, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম মেম্বার ও সাধারণ সম্পাদক আলী আহাম্মদ সহ ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

২নং পাথৈর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল প্রধান বিএসসি ও সাধারণ সম্পাদক আলমাস মিয়াজীসহ ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

৬ নং উত্তর কচুয়া ইউনিয়ন বিএনপির ৯৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

৭ নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি শরাফত মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক শিশিরসহ ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

১০ নং উত্তর গোহট ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক গাজী মো. ইয়াছিন ও সদস্য সচিব মো. জহিরুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক দুইবারের মেয়র হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এএসএম মঞ্জুর আহমেদ সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. ইউছুফ মিয়া, মো. নাছির আহমেদ মিলন, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান শিমুল, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, প্রচার সম্পাদক আলী আহম্মদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম কাদলা, পৌর বিএনপির সভাপতি নুরুল আমিন বকাউল, সাংগঠনিক সম্পাদক আমান উল্ল্যাহ আমান, জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল হাকিম মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনাম হোসন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব দুলাল প্রধান, থানা যুবদলের সদস্য সুমন সরকার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আলমিন, গাজী মো. আবদুর রশিদ, ছাত্রনেতা মো. আবুল হোসেন যুবনেতা সানাউল্লাহ, রবিউল ও সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা সকল ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় বিএনপি নেতা ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা