মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ছয় সাহিত্যিক-সংগঠক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১, ২০২২ | ৫:০১
Link Copied Successfully!

শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ, চাঁদপুর প্রবর্তিত ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২১’ পেলেন দেশের ছয়জন গুণী সাহিত্যিক ও সংগঠক। শিল্পচর্চা তথা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর পাঁচটি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—মাসুদুজ্জামান (প্রবন্ধ ও গবেষণা), প্রশান্ত মৃধা (কথাসাহিত্য), জাহিদ হায়দার ও শেখ ফিরোজ আহমদ (কবিতা), ফারুক হোসেন (শিশুসাহিত্য) ও ইলিয়াস ফারুকী (সংগঠক)।

৩১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে সাহিত্য মঞ্চের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হয় চাঁদপুর সাহিত্য সম্মেলন- ২০২১। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সাহিত্য সম্মেলনের সমাপনি পর্বে ছয় জন লেখক ও সংগঠকের হাতে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুস্কার তুলে দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সাল থেকে বিখ্যাত সওগাত সম্পাদক ও চাঁদপুরের কৃতিজন মোহাম্মদ নাসিরউদ্দীন’ এর নামে এই পুরস্কার প্রবর্তন করে সাহিত্য মঞ্চ। প্রথমবার এই সাহিত্য পুরস্কার পেয়েছিলেন নাসিমা আনিস (কথাসাহিত্য), সরকার আবদুল মান্নান (প্রবন্ধ ও গবেষণা), মনসুর আজিজ (কবিতা), আহমেদ রিয়াজ (শিশুসাহিত্য) এবং কাজী শাহাদাত (সাহিত্য সংগঠক)।

গত ২০ নভেম্বর মোহাম্মদ নাসিরউদ্দীনের ১৩৩তম জন্মদিনে ‘মোহাম্মদ নাসিরউদ্দীনের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা