বাংলাদেশের অর্জন অনেক, চ্যালেঞ্জও কম নয়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২১ | ১:০৬
Link Copied Successfully!

স্বাধীন বাংলাদেশের কূটনীতির ৫০ বছরে অর্জন অনেক। তবে সামনে চ্যালেঞ্জও কম নয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়েই বাংলাদেশের কূটনীতি শুরু হয়। ওই বছরের শেষের দিকে ভুটান ও ভারত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তবে বিশ্বের বেশির ভাগ রাষ্ট্র বাংলাদেশকে ১৯৭২ সালে স্বীকৃতি দেয়।

ফলে ২০২২ সালে অনেক দেশের সঙ্গে বাংলাদেশের কূটনীতির ৫০ বছর উদযাপিত হবে। এসব দিক বিবেচনায় ৫০ বছরের কূটনীতি নিয়ে বিভিন্ন মহলে মূল্যায়ন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা, বাণিজ্য, বিনিয়োগসহ বহুমুখী কূটনীতির প্রসার এবং বিদেশে বড় শ্রমবাজার প্রতিষ্ঠা বড় অর্জন হলেও বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করে বাংলাদেশের উন্নতির ধারা অব্যাহত রাখাই হবে আগামী দিনে কূটনীতির বড় চ্যালেঞ্জ।

জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার বলেন, ‘বেশির ভাগ দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয় ১৯৭২ সালে। ফলে ২০২২ সালে বিশ্বের অনেক দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন হবে। এ উপলক্ষ্যে বিশেষ ইভেন্ট থাকবে। উচ্চ পর্যায়ে সফর বিনিময়ে সম্ভাবনা আছে। এসবের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক দিয়ে অগ্রগতির আশা করা হচ্ছে।’ বিগত ৫০ বছরে বাংলাদেশের কূটনীতির লক্ষণীয় দিক হলো দ্রুততম সময়ে বিশ্বের অধিকাংশ দেশের স্বীকৃতি আদায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যপদ প্রাপ্তির মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা