অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২১ | ১:৩৩
Link Copied Successfully!

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় নৌযানটির মালিক হাম জালাল শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চের চার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মেরিন আদালত। নৌ অধিদফতরের পক্ষ থেকে কর্তব্য অবহেলার একটি মামলা আমলে নিয়ে নৌ আদালতের বিচারক (স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) জয়নাব বেগম তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন

অভিযান-১০ লঞ্চের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। ঝালকাঠি জেলার সদর উপজেলার ৮ নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলের আশেপাশে এ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ মরদেহ নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় মারা গেছেন ৩৯ জন। হাসপাতালে ভর্তি আছেন আরও অনেকে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা