দেড় কোটি টাকার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৭

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১২, ২০২১ | ৬:১৮
Link Copied Successfully!

কক্সবাজারের পেকুয়ায় দেড় কোটি টাকার ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। আজ রোববার সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হরিণাফাঁড়ির নুইন্না-মুইন্ন্যা সেতু এলাকা থেকে ইয়াবা বড়িগুলো জব্দ করা হয়। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

ইয়াবা বহন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাতজন হলেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ওমর ফারুক (২৯), শহীদুল ইসলাম (২৮), জয়নাল আবেদীন (৪৮), রিদুয়ানুল করিম (২২), মো. সজিব (২৫) মো. রাজু (২৭) ও ডাবলু চৌধুরী (৪১)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে ইয়াবার বড় চালান পাচার হওয়ার খবর পেয়ে আজ সকাল পৌনে সাতটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ির নুইন্না-মুইন্ন্যা সেতু এলাকায় অবস্থান নেয় পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ। এ সময় পুলিশ সংকেত দিয়ে একটি ব্যক্তিগত গাড়ি ও ব্যক্তিগত গাড়ির আগে–পিছে থাকা দুটি মোটরসাইকেল থামায়। এরপর ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল আরোহী সাতজনের শরীর তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ সাতজনকে আটক করে থানায় আনা হয়।

বিজ্ঞাপন

ইয়াবা জব্দ করার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা উখিয়ার কোটবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে নির্জন পেকুয়া উপকূলীয় সড়ক দিয়ে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন। এর আগেও আটক ব্যক্তিরা এই পথে একাধিকবার ইয়াবার চালান পৌঁছে দিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা