
বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পাতানিশে দোয়া কামনা
Link Copied Successfully!


বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর পাতানিশ মধ্যপাড়া শাহে বাগদাদী জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা মাসুদ আলম খাঁন ও রুবেল মোল্লার নেতৃত্বে দোয়া ও আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের ইমাম হাফেজ মাওলানা ছাদেক সর্দার।
ওইসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুদ খন্দকার , পল্লী চিকিৎসক জহির মজুমদার, কবির হোসেন, কিরণ মজুমদার, শাহআলম মজুমদার, স্বপন মজুমদার, মাছুম বিল্লাহ, খোরশেদ আলম সজিব, মোবারক সর্দার আবদুল মতিন মজুমদার ও তাজুল ইসলাম পাটোয়ারী, মো. শাকিল, মামুন, ফয়েজ, হারুন ও বোরহান প্রমুখ।

























