করোনার নতুন ধরন ওমিক্রন বাংলাদেশে শনাক্ত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১১, ২০২১ | ৪:৪৯
Link Copied Successfully!

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে। ভাইরাসটির নতুন এ ধরনে দুইজন আক্রান্ত হয়েছেন।

তারা দুজনই জিম্বাবুয়েফেরত জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার ঢাকা শিশু হাসপাতালের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্ভোধন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এছাড়া একই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের দুজন যে নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন ধরন পাওয়া গেছে, তাদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি। তারা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার, সেটি চলছে। তাদের মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে, তাদের শরীরে এখন ওমিক্রনের লোডটা কেমন আছে। পুরোপুরি সেরে উঠতে দুই সপ্তাহ লাগতে পারে তাদের।’

এর আগে তিন দফায় পরীক্ষা-নীরিক্ষা করা হয় দুই ক্রিকেটারের নমুনার। আরো নিশ্চিত হতে গত সোমবার সন্ধ্যায় আবারও তাদের নমুনা নেয় আইইডিসিআর।

বিজ্ঞাপন

অবশেষে তারা ওমিক্রনে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছে আইইডিসিআর।

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা