ফারজানা ইসলামের তিনটি কবিতা

Default User
ফারজানা ইসলাম
আপডেটঃ জুন ২৮, ২০২০ | ১১:৫৭
Link Copied Successfully!

দূরত্ব

প্রতিনিয়ত আমার এই রাতের শহর স্নানে মেতে ল্যাম্পপোস্ট বেয়ে যায় ;
চারিদিকে নিস্তব্ধ জেগে থাকা ঘুম উঠে যাই বেলকনির পাশে
সাঁতরিয়ে যাব তোমার পাশে বলে,
অথচ?
খুঁজে পাই তোমার আমার দূরত্ব!

রচনাকালঃ১০-০৬-২০১৯


মুক্তি
আমাদের একটা যৌথ আকাশ ছিল
যেখানে ছিল রোজ অভিমানী চোখের পাতায় মেঘের আনঘনা!
যে আকাশে ছিল অজস্র তারার সাথে একটি চন্দ্রের খেলা!
যে আকাশে উড়ে যেত সুদর্শন
শঙ্খমালার লাল শাড়িতে মিশে।
যে আকাশে ছিল হাজারো পাখির কোলাহল।
সকল অন্ধকার কেটে যেত ঘুম ভাঙ্গলেই
সেই আকাশের সোনালি সূর্য দেখে…
দুপুরের ক্লান্ত শরীর বৃষ্টির স্পশে শীতল হয়ে যেত।
পড়ন্ত বিকেলে চিঠি লিখতো সেই আকাশে।
মধ্যে রজনীতে জ্যোৎস্নার আলোয় প্রিয়তমাকে নিয়ে গল্প করতে…

বিজ্ঞাপন

হঠাৎ সবকিছু আঘাত করে
ভেঙ্গে যায় এসব মিথ্যা আকাশের মায়ার স্বপন দেখে
একটু বিবেকের মলাট গায়ে লাগেনি?
একটি কোনে আকাশের কান্না দেখে…
আমি ও নির্দিধায় পায়ে হেঁটে এসেছি
আমার অনিচ্ছায় তোমার বাসনার পূর্ণতার আক্ষেপ নিয়ে!
আমি আমাকে মুক্ত করে দিলাম যৌথ আকাশের গল্প থেকে খাঁচায় বন্দি থাকা পাখি উড়ে যাওয়ার মত।
তুমি একান্তই থাক আকাশের গল্প সাজানোর প্রত্যাশা নিয়ে; আমিহীনা আকাশে ডানা মেলে উঠে বেড়াও!

রচনাকালঃ২১-০৯-২০১৯

বিজ্ঞাপন

নতুন কবিতা

আমি ভালোবাসি শিউলি মালার মতো
প্রতিটি কবিতার লাইনকে;
কিছু যুক্তবর্ণ দিব তোমাকে-
সন্ধি করে চন্দ মিলিয়ে দিও আমাকে।

আমি নব প্রেমিকা হয়ে ছুটে যাব
তোমার কাছে
সাদরে গ্রহন করে রেখে দিও ;
ঐতিহাসিক রুপকথার কল্পকাহিনীতে।

আমি তোমাকে জগৎ সংসারে পরিচয় করিয়ে দিব –
বিশ্ব প্রেমিক বলে,
একটি নতুন কবিতা লিখে জমা দিব রাষ্ট্রের সংবিধানে;
যার অসিস্ত্ব জুড়ে শুধু তুমি থাকবে।

০৫-০৬-২০

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা