আপন ও আমাদের আলোকিত সমাজের উদ্যোগে কম্বল বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২১ | ৯:১৫
Link Copied Successfully!

‘আমরা পর নই এই’ এ শ্লোগানকে সামনে রেখে পথ চলা চাঁদপুরের সামাজিক সংগঠন আপন এবং চট্টগ্রামের আমাদের আলোকিত সমাজ এর যৌথ উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে ‘শীত উপহার’ হিসেবে মাসব্যাপী কম্বল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

২ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুর শহরের অর্ধশতাধিক অসহায় শীতার্তদের মাঝে ‘শীত উপহার হিসেবে’ কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই শীত উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আপন এর প্রতিষ্ঠাতা ও আহবায়ক রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার। প্রধান অতিথি ছিলেন আমাদের আলোকিত সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. কামরুল ইসলাম।

বিজ্ঞাপন

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আপন এর উপদেষ্টা, দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক ডাক্তার মাসুদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক।

বক্তারা বলেন, আমরা যারা সমাজে একটু ভালো অবস্থানে রয়েছি, তাদের প্রত্যেকের উচিত সমাজের অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। একটি ভালো কাজ যেমন ব্যক্তির জীবনে প্রশান্তি এবং সোয়াব বয়ে আনে, তেমনি অপরকেও ভালো কাজে উৎসাহিত করে। আমরা যদি প্রতিদিন একটি ভালো কাজ করি, আর একটি খারাপ অভ্যাস ত্যাগ করি তবে সমাজটাই বদলে যাবে। তাই আসুন, আমরা যার যার অবস্থান থেকে প্রতিদিন একটি ভালোকাজ করি, একটি খারাপ কাজ পরিহার করি।

বক্তারা বলেন, আপন এবং আমাদের আলোকিত সমাজ নামে দুটি সংগঠনই সামাজিক এবং মানবিক কাজকে বেশি গুরুত্ব দিয়েছে। পাশাপাশি সসাজ সচেতনতামূলক কাজ করছে। এবছ চাঁদপুর এবং চট্টগ্রামের দু’টি সুপরিচিতি সংগঠন যৌথভাবে চাঁদপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে ‘শীত উপহার’ হিসেবে মাসব্যাপী কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে। আজকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে চাঁদপুর শহর এবং শহরতলীর দরিদ্রপল্লিগুলোতে অসহায়দের মাঝে এই ‘শীত উপহার’ তুলে দেয়া হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক কবির হোসেন মিজি, এইচএম নিজাম, আপন এর সদস্য সচিব কবি আশিক বিন রহিম, কার্যকরি সদস্য রোটারেক্ট আল আমিন প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা