কচুয়ায় সরকারি রেজিস্ট্রেশনভুক্ত হলো গুতপুর এ ছাত্তার এতিমখানা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২১ | ৬:২৯
Link Copied Successfully!

কচুয়ায় বহুল পরিচিত সেবামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান গুতপুর এ ছাত্তার এতিমখানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরে চাঁদপুরকে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) ৪৬ নং অধ্যাদেশ এর অধীনে নিবন্ধন করা হয়েছে। যার নিবন্ধন নং- (চাঁদ-৭৬৪/২০২১)।

গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার হাত থেকে নিবন্ধন সনদপত্র গ্রহণ করেন,কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে প্রত্যাশী, এ ছাত্তার এতিমখানা প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ফয়েজ আহমেদ স্বপন। গুতপুর এলাকার সেবামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান গুতপুর এ ছাত্তার এতিমখানা দীর্ঘদিনের লালিত স্বপ্ন নিবন্ধিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে উৎফুল্লতা বিরাজ করছে।

কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে প্রত্যাশী, এ ছাত্তার এতিমখানা প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি ফয়েজ আহমেদ স্বপন বলেন, দীর্ঘ অনেক বছর ধরে এলাকার অসহায় ও সাধারণ মানুষের জন্য আমার পিতার নাম সেবামূলক প্রতিষ্ঠানকে এলাকার সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে করে যাচ্ছি। প্রতিষ্ঠাতা পর থেকে গুতপুরসহ বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে থেকে ত্রান সামগ্রী, ঈদ বস্ত্র, শীত বস্ত্র, ইফতার সামগ্রী, পথ শিশুদের খাবার ও বস্ত্র বিতরণ, দারিদ্র্য শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ সহ নিয়মিত জাতীয় দিবস পালন, সামাজিক কার্যক্রম, বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা তৈরি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকার অসহায় গরীব ও এতিমদেরকে বাংলা,আরবি ও ইংরেজি শিক্ষা শিক্ষিত করার জন্য গুণী শিক্ষকদের মাধ্যমে পাঠদান করে আসছি।

বিজ্ঞাপন

গুতপুর এলাকার গুণী লোকজন বলেন,সেবামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান গুতপুর এ ছাত্তার এতিমখানা সরকারি রেজিস্ট্রেশনভক্ত (নিবন্ধিত) হওয়ায় আমরা খুবই আনন্দিত। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সব সময় সামাজিক কাজে আমাদেরকে নিয়জিত রাখার চেষ্টা করবো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব