সমতটের কাগজ লেখক সম্মাননা পেলেন নুরুন্নাহার মুন্নি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২১ | ১০:৫৬
Link Copied Successfully!

সমতটের কাগজ লেখক সম্মাননা ২০২১ পেলেন নুরুন্নাহার মুন্নি। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমতটের কাগজ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ সম্মাননা দেওয়া হয়। বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননায় অভিষিক্ত করা হয়।

কুমিল্লা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দারের সভাপতিত্বে ও গীতিকার শিপন মানবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেডিক্যাল এডুকেশন মিনিস্ট্র অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর জেনারেল অধ্যাপক কামদা প্রসাদ সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র সংবাদপাঠিকা নাসরিন ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, গীতিকার এম.আর মনজু, অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম শামীম, বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ঝর্ণা আলমগীর, সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার আবুল হাসেম আল মামুন।

স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। এর আগে বিকেল ৩টায় অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ফখরুল হুদা হেলাল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নুরুন্নাহার মুন্নি জন্ম ১৪ অক্টোবর ১৯৮২ সালে চাঁদপুরে জন্ম গ্রহণ করেন। চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৯ সাল থেকে তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা