হাজীগঞ্জে নতুন সাতজনসহ জেলায় ৮০ জন করোনা পজেটিভ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৬, ২০২০ | ১০:২৪
Link Copied Successfully!

জেলায় একদিনে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৬ জুন শুক্রবার সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়।

শুক্রবার সকালে ১৯৯টি ও সন্ধ্যায় ৮১টি রিপোর্ট আসে। একদিনে মোট রিপোর্ট এসেছে ২৮০টি। এর মধ্যে ৮০টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৫১জন। মৃত বেড়ে হলো ৫০জন।

এর মধ্যে চাঁদপুর সদরের ৩২জন, হাইমচরের ১২, মতলব উত্তরের ১০জন, হাজীগঞ্জের ৭জন, ফরিদগঞ্জের ৭জন, শাহরাস্তির ৬জন, মতলব দক্ষিণের ৫জন ও কচুয়ার ১জন রয়েছেন। মতলব উত্তরে আক্রান্তদের মধ্যে উপসর্গে মৃত হিসাবরক্ষণ কর্মকর্তা আঃ বারেক (৫৬)ও রয়েছেন।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহম্মেদ চিশতী বলেন, হাজীগঞ্জে সন্ধ্যায় ৭ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। দুপুরের সবগুলো রিপোর্ট নেগেটিব ছিল।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৭৫১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩০১জন, শাহরাস্তিতে ৯৩জন, মতলব দক্ষিণে ৭৯জন, হাজীগঞ্জে ৭৫জন, ফরিদগঞ্জে ৭২জন, হাইমচরে ৫২জন, মতলব উত্তরে ৪৬জন ও কচুয়ায় ৩১জন।

জেলায় মোট ৫০জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪জন, চাঁদপুর সদরে ১৩জন, ফরিদগঞ্জে ৬জন, মতলব উত্তরে ৬জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ২জন।

বিজ্ঞাপন

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, শুক্রবার পর্যন্ত চাঁদপুর থেকে মোট নমুনার পাঠানো হয়েছে ৪১৩১টি। রিপোর্ট এসেছে ৩৭২৮টি। রিপোর্ট অপেক্ষমান ৪০৩টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ৭৫১জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২১৫জন। চিকিৎসাধীন আছেন ৪৮৬জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩০৮জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৬৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪৫জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৬২৬৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪১৩১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২১৩৪জন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা