শিক্ষার্থী ও প্রতিবন্ধী যাত্রীদের হাফ ভাড়া নেওয়ার দাবি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২২, ২০২১ | ৩:৪১
Link Copied Successfully!

ভাড়া নির্ধারণ প্রক্রিয়া অনুযায়ী, ছাত্র-ছাত্রী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া দাবি বা দয়া নয়, বরং এটি যাত্রীদের অধিকার বলে মনে করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার সকালে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহানগরীসহ শহরতলীর বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণকালে ৭০ শতাংশ আসন গড় বোঝাই ধরে ভাড়া নির্ধারণের ফলে বাকী ৩০ শতাংশ আসনের ভাড়া ৭০ শতাংশ যাত্রীরা পরিশোধ করে।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, ছাত্র-ছাত্রী ও প্রতিবন্ধী যাত্রীদের হাফ ভাড়া নিশ্চিত করার পাশাপাশি দাঁড়ানো যাত্রীদের কাছ থেকেও অর্ধেক ভাড়া নেওয়ার দাবি জানাচ্ছি। ভাড়া নির্ধারণ প্রক্রিয়া অনুযায়ী ছাত্র-ছাত্রী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া দাবি বা দয়া নয়। এটি যাত্রীদের অধিকার। যাত্রী প্রতিনিধি না রেখে ভাড়া নির্ধারণ করায় বিআরটিএ কর্মকর্তাদের ভুল বুঝিয়ে বাস মালিকেরা নানা খাতে অযৌক্তিক ও অতিরিক্ত ব্যয় দেখিয়ে একচেটিয়া ভাড়া বাড়ানোর ফলে এই ভাড়া যাত্রীদের গলার কাটায় পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ভাড়া পরিশোধ করে বাসে যাতায়াত করা নিন্মবিত্ত ও মধ্যবিত্ত যাত্রীদের জন্য দূরহ হয়ে উঠেছে।ঢাকা শহরে কথিত সিটিং ও গেইটলক সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। স্বল্প দুরত্বের যাত্রীদের সরকার নির্ধারিত ভাড়ার ৩ থেকে ৪ গুণ বাড়তি ভাড়া আদায়ের ফলে নাগরিক জীবন বিষিয়ে উঠেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা