১৫ আগস্টের পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না: প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২১, ২০২১ | ৩:৪০
Link Copied Successfully!

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনার পর বীর মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে ভয় পেতেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর সে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। শুধু তাই নয়, সবচেয়ে দুঃখের বিষয় হলো— মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের মানুষ যে সব কিছু ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যে অবদান রেখেছিল, ‘৭৫-এর ১৫ আগস্টের পর বাংলাদেশে এমন একটা সময় এসেছিল যে, যারা মুক্তিযোদ্ধা, তারা নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতেই ভয় পেতেন।

তিনি আরও বলেন, তারা (বীর মুক্তিযোদ্ধারা) নিজেদের পরিচয় দিতে পারতেন না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। একটা মনগড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পৃথিবীর কোনো দেশে এ ধরনের নিজেদের বিজয়গাঁথা কখনও বিকৃত করা হয় না। কিন্তু সে ধরনের একটা জঘন্য কাজ আমাদের দেশে করা হয়েছিল।

এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

বিজ্ঞাপন

এ সময় সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা