টিকা উৎপাদন করে বিশ্বকে দেওয়ার সক্ষমতা আমাদের আছে: প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২১ | ৫:৪১
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাবিশ্বে কোনো মানুষ যেন করোনা ভ্যাকসিন থেকে দূরে না থাকে। আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব। আমরা বিশ্বে দিতে পারব। সে সক্ষমতা আমাদের আছে।

বঙ্গবন্ধুর নামে পুরস্কার চালু করায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের টিকা সর্বজনীন হতে হবে। এটা উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য। জনগণের সম্পদ হিসেবে দিতে হবে।  জমিও নিয়ে রেখেছি। এভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

সাম্প্রতিক বিদেশ সফরের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে করোনাভাইরাস মোকাবিলায় আমাদের যে সাফল্য সেটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমি এটাও বলে এসেছি-আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে যে বাধাগুলো আছে, সেগুলো আপনাদের সরিয়ে দিতে হবে। করোনাভাইরাসের টিকা যেন সর্বজনীন হয়, সেই আহ্বানও বিশ্বনেতাদের জানিয়ে এসেছি।

সূত্র:  দৈনিক ইত্তেফাক

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা