সোমবার থেকে পরীক্ষামূলক ফেরি চালানোর প্রস্তুতি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৮, ২০২১ | ১২:৩৭
Link Copied Successfully!

পদ্মায় স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তায় দীর্ঘদিন বন্ধ থাকার পর মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে আবারও শুরু হচ্ছে ফেরি চলাচল। সোমবার থেকে এই নৌপথে পরীক্ষামূলক ফেরি চালানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এদিকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চালু করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট থেকে ফেরি বেগম রোকেয়া ও কদম নামে দুটি ফেরি রোববার বিকেলে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে এসেছে। সোমবার সকালে ফেরি দুটি পরীক্ষামূলক ছাড়া হবে। তবে বাণিজ্যিক ভিত্তিতে ফেরি চলার বিষয় এখনো কোনো সিদ্ধান্তে নেওয়া হয়নি।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, গত তিন মাসে অন্তত ছয় দফায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। প্রথম ১৮ আগস্ট থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। নদীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ৪ অক্টোবর থেকে পাঁচটি ছোট ফেরির মাধ্যমে আবার পারাপার শুরু হয়। কয়েক দিন ফেরি চলার পর ১১ অক্টোবর নদীতে আবার স্রোত বেড়ে যায়। এ কারণে পদ্মা সেতুর নিরাপত্তা ও নৌ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। ১৪ অক্টোবর দুপুরে আবারও পরীক্ষামূলকভাবে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যায়। পরে বিআইডব্লিউটিএ, পদ্মা সেতু ও সেনা কর্মকর্তারা নদীর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে ফেরি চলাচল বন্ধ রাখেন। সর্বশেষ ২৬ অক্টোবর এই নৌপথে আবারও পরীক্ষামূলক দুটি ফেরি ছাড়া হয়। কিন্তু ঝুঁকি থাকায় ২৭ অক্টোবর থেকে পদ্মায় আর ফেরি চলাচল শুরু হয়নি।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা