আমরা পেট্রল, ডিজেল তৈরি করি না:এমএ মান্নান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ৬, ২০২১ | ৫:২৯
Link Copied Successfully!

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘জ্বালানি তেলের দাম যে পরিমাণ বেড়েছে, এটাই শেষ নয়।

আমরা যে জায়গায় চিন্তা করছি; এটাই শেষ নয়, খাদ আরও গভীর। আমরা পেট্রল, ডিজেল তৈরি করি না। যারা মূল মহাজন, তারা যখন দাম বাড়ায়, তখন আমাদের কিছু করার থাকে না।’

মান্নান আরও বলেন, বিষয়টি চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। সরকার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে।

বিজ্ঞাপন

সমবায় দিবস প্রসঙ্গে মন্ত্রী বলেন, সমবায় নিয়ে বঙ্গবন্ধুর একটা আবেগের জায়গা ছিল। সমবায় হলো মিলেমিশে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার উন্নয়ন।

সুনামগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞাপন

ডিসি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ প্রমুখ বক্তব্য দেন।

সূত্র:যুগান্তর

R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা