অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাসহ আরও ৩ জন সিআইডির হেফাজতে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২, ২০২১ | ৬:৪২
Link Copied Successfully!

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭টি গুরুত্বপূর্ণ ফাইল গায়েব হওয়ার ঘটনায় মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাসহ আরও তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইল গায়েবের ঘটনায়  (১ নভেম্বর) রাতে রাজশাহী থেকে এক ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে এসেছে সিআইডি। ঠিকাদার নাসিমুল ইসলাম গণি টোটনকে সোমবার সন্ধ্যায় সিআইডির ঢাকার একটি দল রাজশাহী মহানগরীর কেশবপুর এলাকায় টোটনের বাসায় অভিযান চালায়। রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই বাসায় অভিযান চালানো হয়।

এ সময় সিআইডি কাউকে ওই বাড়িতে প্রবেশ করতে বা বাড়ি থেকে বের হতে দেয়নি। এরপর রাত সাড়ে ১০টায় সিআইডি সদস্যরা তাকে একটি মাইক্রোবাসে ঢাকার নিয়ে আসে।

বিজ্ঞাপন

সিআইডির রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি ফাইল গায়েব হয়েছে। এর মধ্যে একটি ছিল, রাজশাহী মেডিকেল কলেজের কেনাকাটা সংক্রান্ত। ওই কেনাকাটার ঠিকাদার ছিলেন টোটন। এ ঘটনায় সিআইডি মনে করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সিআইডি হেডকোয়ার্টারের নির্দেশনার কারণে তাকে ঢাকা পাঠানো হয়েছে। তাকে এখনো গ্রেফতার বা আটক দেখানো হয়নি।

প্রসঙ্গত, সচিবালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইনের কক্ষের লাগোয়া ঘর থেকে বিভিন্ন মেডিকেল কলেজের কেনাকাটার ১৭টি নথি খোয়া গেছে। গত ২৭ অক্টোবর নথিগুলোর ফাইল কেবিনেটে রাখা হয়েছিল। পরের দিন ফাইলগুলো আর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সিআইডি।

এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার বাদী হয়ে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ১৭টি নথি খোয়া যাওয়ার ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

জিডিতে ১৭টি নথির নম্বর ও বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, শহীদ তাজউদ্দীন আহমেদ, রাজশাহী মেডিকেল কলেজসহ অন্যান্য মেডিকেল কলেজের কেনাকাটা সংক্রান্ত একাধিক নথি, ইলেকট্রনিক ডেটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি, রিপোর্ট অধিদপ্তরের কেনাকাটা, ট্রেনিং স্কুলের যানবাহন বরাদ্দ ও ক্রয় সংক্রান্ত নথি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাদিক প্রকল্পের নথি খোয়া গেছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।

ফাইল চুরির এই ঘটনায় মন্ত্রণালয়টির অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. শাহ্‌ আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা