ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৫ রোহিঙ্গা আটক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২১ | ৬:৩১
Link Copied Successfully!

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ২৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে নোয়াখালীর সুবর্ণচরের স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রশীদ উল্যাহ (২৫), আনোয়ারা (২২), মো. আমিন (৩), মো. সৈয়দ আমিন (১০ মাস), সেফায়েত উল্যাহ (৩০), হাসিনা বেগম (২৬), মো. নয়ন (১২), জান্নাতুল ফেরদৌস (৮) সুমাইয়া (৫), নূর মোহাম্মদ (২০), খালেদা (১৮), মো. ইলিয়াছ (৬ মাস), মো. জোবায়ের (২০), ফাতেমা (১৯), ছাদিয়া (৪), মো. জাবেদ (১), একরাম উল্যাহ (৩০), ফাতেমা (২৫), রহমত (৪), আসমা (২), আশেয়া বেগম (২৫), পারভিন আক্তার (৯), মো. হাসান (৪), উম্মে কুলসুম (২০) ও ফাতেমা খাতুন (৫০)।

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। তাদের ভাসানচরের উদ্দেশে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান আরও জানান, বুধবার রাতে ১০ জন শিশুসহ ২৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় দালাল ও নৌকার মাঝি বুধবার দিবাগত রাতে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা