জন্মদিনে ২৮টি ফানুস উড়িয়ে কেক কাটলেন মাহিয়া মাহি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২১ | ৩:৪৯
Link Copied Successfully!

গতকাল ২৭ অক্টোবর ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন। দিনটিতে ভিন্নভাবে স্ত্রীকে সারপ্রাইজ দিয়েছেন তাঁর স্বামী কামরুজ্জামান সরকার। মাহিকে তাঁর প্রিয় কচুরিপানা উপহার দিয়েছেন তিনি।

গাজীপুরে স্বামী ও তাঁর আত্মীয়দের সঙ্গে কেক কাটেন মাহি। কেক কাটার সেই মুহূর্তটি ফেসবুক লাইভে সরাসরি উপভোগ করেন মাহির ভক্তরা।

কেক কাটার পাশাপাশি ফানুস উড়িয়ে এবারের জন্মদিনের প্রথম প্রহর পার করেছেন মাহিয়া মাহি। জন্মদিনের এই আয়োজনে মাহির সঙ্গে ছিলেন তাঁর স্বামী।

বিজ্ঞাপন

২৯ বছরে পদার্পণ করা এই চিত্রনায়িকা আলোর ঝলকানির মধ্যে ২৮টি ফানুস উড়িয়ে কেক কেটেছেন। মাহিয়া মাহি বলেন, ‘নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। জন্মদিনে স্বামীর কাছ থেকে অনেক উপহারের সঙ্গে পেয়েছি একগুচ্ছ কচুরিপানা ফুল।’

মাহিয়া মাহি ১৯৯৩ সালের আজকের এই দিনে রাজশাহীর তানোরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক করেন।

পরে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা করেন।

বিজ্ঞাপন

সূত্র:প্রথম আলো
R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা