বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চায়: আলী আজগর প্রধান

Default User
শান্তুু ধর কচুয়া
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২১ | ৬:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কচুয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, সাবেক দপ্তর সম্পাদক কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির মো: আলী আজগর প্রধান। দলমত নির্বিশেষে তার একটি জনপ্রিয়তা আছে ইউনিয়ন ঘিরে। তাই সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা তাকে ইউপি চেয়ারম্যান হিসেবে পেতে চায়। ইতোমধ্যেই তিনি প্রচার প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে। বর্তমানে তিনি কচুয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলী আজগর প্রধান বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার সহায়ক হিসেবে দলের সকল কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি।

বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলতে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি জনগণকে সাথে নিয়ে অবশ্যই সফল হবো। তিনি বলেন, কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির এর নির্দেশক্রমে ইউনিয়ন পর্যায়ের সকল কার্যক্রম বাস্তবায়ন করছি। সকল জাতীয় ও দলীয় কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে আসছি দৃঢ়তার সাথে। তাই আমি শতভাগ আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ৭নং দক্ষিণ কচুয়া ইউনিয়ন নিয়ে আমার একটা মাস্টার প্ল্যান আছে। দলীয় নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে একটি আধুনিক সেবা সম্বলিত মডেল ইউনিয়ন পরিষদ করার লক্ষ্যে কাজ করতে চাই। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি থাকবে। প্রতিটি ওয়ার্ডে ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত একটি কমিটি পরিচালনা করবো।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.আজগর প্রধান এর ভাবনা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করতে ভালবাসেন আজগর প্রধান এবং বঙ্গবন্ধু কন্যা, দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে খুবই পছন্দ করেন।
মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার মাধ্যমে আগামী দিনে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বকে কাংখিত নেতৃত্ব মনে করেন। তার জীবনে একটাই আকাংখা নৌকা প্রতীক নিয়ে নিজ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আজীবন কাজ করা। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করায় তিনি গর্ববোধ করেন এবং এই দলের একজন একনিষ্ঠ কর্মী হতে পেরে তিনি নিজেকে সম্মানিতবোধ করেন। তিনি অত্র ইউনিয়নের সকলের কাছে দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব