বিভিন্ন জেলায় বিয়ে ও অর্থ লুটকারী কচুয়ার প্রতারক জামাল আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৫, ২০২১ | ১১:২৫
Link Copied Successfully!

বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে একাধিক জেলায় বিয়ে করে অর্থ লুট ও প্রতারক চক্রের একজন জামাল হোসেন (৩০)। এক এক স্থানে এক এক নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে মানুষের চোখে ধুলো দিয়ে প্রতারণা করে আসছিল জামাল। অবশেষে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। জামাল কচুয়া উপজেলার সুবিদপুর ইউনিয়নের মৌলবি বাড়ির মাওলানা মো. সফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও অভিযুক্তরা জানান, ‘জামাল বিভিন্ন স্থানে ছদ্দ নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিল। সে মানুষের কাছ থেকে চাকরি ও বিভিন্ন সংস্থা থেকে ঘর পাইয়ে দেবার নাম করে টাকা হাতিয়ে নিত। শুধু তাই নয়, ভুয়া বাবা-মা সাজিয়ে পাত্রি দেখে বিয়ে করতো। এক সময় তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে টাকা দাবি করতো জামাল।

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকার মুদিদোকনি সামছুল আলমের কাছ থেকে জাপান সংস্থা থেকে বাড়ি পাইয়ে দেবার নাম করে গত ১৯ অক্টোবর দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়। একই ভাবে বিলকিস বেগম নামের আরেক নারীর কাছ থেকে এক লক্ষ টাকা নেয়। সে ঢাকা, হাজীগঞ্জ ও চাঁদপুর শহরে মোট ৩ টি বিয়ে করেছে।

বিজ্ঞাপন

জামালের শ্বশুর সেকান্তর মাল বলেন, ‘জামাল একজন প্রতারক। সে আমাদের সাথে বড় ধরনের প্রতারণা করেছে। জামাল প্রথমে নাম-ঠিকানা গোপন রাখে। সে ভুয়া বাবা-মা দেখিয়ে গত ২২ অক্টোবর আমার মেয়েকে বিয়ে করে। কত বড় প্রতারক হলে এমন কাজ করতে পারে। থানায় এসে দেখি, কত মানুষ তার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমরাও তার আইনগত ভাবে স্বাস্তি দাবি করছি।

জামালের প্রতারণার শিকার এক মেয়ে বলেন, ‘প্রেমের অভিনয় করে মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া তার কাজ। বিত্তশালী মেয়েদের টার্গেট করে প্রতারণা ফাঁদ পাতে জামাল।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা