
হাজীগঞ্জে হামলার আগে বিকাল তিনটায় একটি বৈঠক হয়েছিল : মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম


দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা জ্বালা-পোড়াও কর্মকাণ্ডের প্রতিবাদে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত নির্দেশনা অনুযায়ী সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেজর অব.রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
তিনি বলেন, হাজীগঞ্জে এই হামলায় যারা ইন্ধন দিয়েছে, তাদের বিষ দাঁত উপড়ে ফেলা হবে। আফগানিস্তানে তালেবান দখলের পর পাকিস্তান, কাশ্মীর, ভারত ও বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়া আশংকা ছিল। আপনারা ভয় পাবেন না। আমরা আছি। তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবীব অরুন ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনিরের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মেয়র আ.স.ম মাহাবুব-উল আলম লিপন,হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো: জসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহাম্মদ, আওয়ামীলীগ নেতা সেলিম মিয়া ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রুহিদাস বনিক।
অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী ও ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া।
সমাবেশ শেষে শোভাযাত্রার নেতৃত্ব দেন সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
এছাড়া মুক্তিযুদ্ধা, বিভিন্ন ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান পদ প্রার্থীদের খন্ড খন্ড মিছিল, মাদ্রাসার শিক্ষার্থী, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে সাংসদ উপজেলা ই-সেন্টারে জনপ্রতিনিধি ও গণমাধ্যম এবং প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেন। ওই সময় মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি হাজীগঞ্জ হামলার ঘটনার পর সুষ্ঠুধারা সংবাদ প্রকাশে সাংবাদিকদের ধন্যবাদ জানান।
গত ১৩ অক্টোবর কোরআন অবমাননাকে কেন্দ্র করে হাজীগঞ্জ বাজারে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে ৫জন নিহত হয়। সে সংঘর্ষের পর হামলাকারীরা বিভিন্ন মন্দিরে হামলা চালায়। সে ঘটনায় হাজীগঞ্জ থানা ১০টি মামলা হয়। পুলিশ এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।


























