দেশে সম্প্রীতি রক্ষার ব্যর্থতা সরকারের:জিএম কাদের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২২, ২০২১ | ৫:২২
Link Copied Successfully!

শারদীয় দুর্গাপূজায় কোরআন শরীফ অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের মন্দির, মণ্ডপ, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার সমন্বিত একটি প্রয়াস কেন গোয়েন্দা সংস্থা আগে থেকে জানতে পারল না, তা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হামলা কেন ঠেকাতে পারল না, সরকারের কাছে তা–ও উদ্‌ঘাটনের দাবি জানান তিনি।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সম্প্রীতি সমাবেশে এসব দাবি জানান তিনি। ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গড়ে তোল মুক্তধারার গণজাগরণ’ শীর্ষক সমাবেশটির আয়োজন করে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ।

বিজ্ঞাপন

জি এম কাদের বলেন, দেশের সব ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি আছে, তা রক্ষায় ব্যর্থ হলে সেটা সরকারের ব্যর্থতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে উদ্দেশ করে জি এম কাদের বলেন, ‘হঠাৎ আমাদের সরকারি দলের একজন প্রতিমন্ত্রী কিছু বেফাঁস কথা বললে ফেললেন। তিনি ইসলাম ধর্ম নিয়ে “কটাক্ষ” করলেন। যেটা অনেকটাই আগুনের মতো উসকে দেওয়ার অবস্থা। সবদিক বিবেচনায় নিয়ে মনে করি, সরকারের তরফ থেকে আরও গভীরভাবে বিবেচনা করার সময় এসেছে যে, এই ষড়যন্ত্রকারী কারা?’

জাতীয় পার্টির নেতা–কর্মীসহ দেশের সবাইকে অনুরোধ জানিয়ে জি এম কাদের বলেন, বিপদে–আপদে নিজের জীবন দিয়ে হলেও সংখ্যালঘুদের জীবনকে রক্ষা করুন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ধর্ম নিয়ে রাজনীতি বাংলার মাটিতে চলবে না। সেই সঙ্গে যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে, তাদেরকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কথা বলায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ দাবি করা হয়েছে সমাবেশে থেকে।
সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, দলটির ঢাকা দক্ষিণের জহিরুল আলম প্রমুখ বক্তব্য দেন।
সূত্র:প্রথম আলো
R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা