পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১২ টাকা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২১ | ৬:০৮
Link Copied Successfully!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হওয়ায় কমতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের দাম। ফলে গত রবিবার ও সোমবার প্রতি কেজিতে ১০-১২ টাকা কমে বন্দরের মোকামে পাইকারি বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকায়, যা গত ৭ দিন আগেও ৪৮ টাকার উপরে বিক্রি হয়েছে। আর খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৩৮-৪০ টাকায়।

বন্দরের আমদানিকারক মাহফুজার রহমান বাবু জানান, শারদীয় দুর্গাপূজার বন্ধ শেষে গত রবিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে ২ দিনে দেশের বাজারে সরবরাহ অনেকটাই বেড়েছে। ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

তিনি আরও জানান, সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়া পেঁয়াজের দাম কমার মূল কারণ। কারণ প্রতি কেজি আমদানি করতে ২ টাকার মতো শুল্ক দিতে হয়, যা গত রবিবার থেকে প্রত্যাহার করে নিয়েছে সরকার। ফলে পাইকারি বাজারে কেজিতে ১০-১২ টাকা করে কমেছে। আরও দাম কমবে। এছাড়া মিয়ানমার থেকেও পেঁয়াজ আমদানি হচ্ছে। এসব কারণে কমছে পেঁয়াজের দাম।

বিজ্ঞাপন

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী মঈনুল হোসেন জানান, গত ১১ অক্টোবরের আগ পর্যন্ত আমরা খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৮-৫০ টাকায় বিক্রি করেছি। আজ সেই পেঁয়াজ মানভেদে ৩৮-৪০ টাকা বিক্রি করছি। তাতে বলা যায়, কেজিতে ১০-১২ টাকা করে কমেছে।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, প্রতিদিন ভারত থেকে পেঁয়াজ আসা অব্যাহত আছে।

সূত্র: দৈনিক ইওেফাক
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা