ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, পাশে পড়ে ছিল আহত মেয়ে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২১ | ২:৪০
Link Copied Successfully!

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক মায়ের মৃত্যু হয়েছে। পাশেই হাত থেঁতলানো অবস্থায় পড়ে ছিল তাঁর দুই বছরের মেয়ে। আজ বুধবার সকাল সাতটায় শ্রীপুর রেলস্টেশনের এক কিলোমিটার উত্তর পাশে কাটাপুল এলাকায় স্থানীয় লোকজন এমন পরিস্থিতি দেখতে পান। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

লোকজনের ভাষ্য, কাটাপুল এলাকায় রেলের স্লিপারে মাথাবিহীন ও শরীর ক্ষতবিক্ষত অবস্থায় এক নারীর লাশ দেখা যায়। গুরুতর আহত অবস্থায় পাশে পড়ে ছিল শিশুসন্তান।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, শিশুসন্তানকে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার হারুন অর রশিদ বলেন, নিহত মা ও আহত শিশুর পরিচয় জানা সম্ভব হয়নি। শিশুটিকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতাউল গনি বলেন, সকাল আটটায় শিশুটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শিশুটির বাঁ হাতের বাহু পুরোপুরি থেঁতলে গেছে। তবে শরীরের অন্য কোথাও খুব বেশি আঘাত নেই। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা