কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মিলিটারী জানাযা সম্পন্ন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২১ | ১২:৩০
Link Copied Successfully!

কচুয়ার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা আব্দুল করিম মিলিটারীর (৯২) জানাযা সম্পন্ন হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে মরহুমের নিজ গ্রাম কড়ইয়া ইউনিয়নের নলুয়া আব্দুল গফুর মুন্সির বাড়ি জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ তাঁর পারিবারিবক কবর স্থানে দাফন করা হয়। জানাযার নামাজ পড়ান কোহলথুরী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. তাজুল ইসলাম। তিনি সোমবার দুপুর ২টায় দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীদের রেখে যান।

জানাযার পূর্বে মরহুমের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার ও তাছাদ্দেক হোসেন মোহন, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক সোলেমান মিয়াজী, মরহুমের নাতি মো. জুয়েল রানা ও মো. কামরুল হাসান।

বিজ্ঞাপন

এদিকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল করিম মিলিটারীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শাসম মিঠু, সদস্য গোলাম মোস্তফা ও ছাত্রলীগ নেতা সুমন সিকদার প্রমুখ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব