ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল মঙ্গলবার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১০, ২০২১ | ৮:৪৮
Link Copied Successfully!

বাংলাদেশে কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের একক সংগঠন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত’র রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর একক ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল আগামীকাল ১২ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে।

দুপুর ২ টায় হাজীগঞ্জ বাজারস্থ বধূয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মোহাম্মদ আলী নক্সবন্দী।

কাউন্সিল উদ্বোধন করবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর সভাপতি আওলাদে রাসূল দ. সৈয়দ মোহাম্মদ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাষ্টার মো. দেলোয়ার হোসেন, পৌর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আজাদ প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মো. শাখাওয়াত হোসেন। কাউন্সিলে সভাপতিত্ব করবেন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মো. খোরশেদ আলম।

সর্বস্তরের নেতাকর্মী ও কাউন্সিলরদেরকে দুপুর ২ ঘটিকার মধ্যে হাজীগঞ্জ থানার সামনে বধূয়া কমিউনিটি সেন্টারে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার আহবান জানিয়েছেন ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক ছাত্রনেতা মো. শহীদুল ইসলাম ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সচিব ছাত্রনেতা মো. আল আমিন(রিয়াদ)।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা