চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬৩, মৃত্যু ৪৬

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২১, ২০২০ | ৪:১৩
Link Copied Successfully!

করোনা ভাইরাস (কোভিড-১৯) চাঁদপুর জেলায় নতুন করে আরও ১০ জনের শনাক্ত হয়েছে। নতুন ১০জন জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩জন। উপসর্গ নিয়ে মৃত্যুর পরে দুই জনের রিপোর্ট পজিটিভ এসেছে। দুইজনসহ জেলায় মৃত্যুর সংখ্যা এখন ৪৬জন।

রোববার (২১ জুন) চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে চাঁদপুর সদরের ৯জন এবং ফরিদগঞ্জ উপজেলার ১জন। আক্রান্তদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৫৭টি। এর মধ্যে ১০টি পজিটিভ, ৪৭টি নেগেটিভ। মৃত দুই জন হলেন হাজীগঞ্জ উপজেলার সুশীল সাহা (৬০) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মোহাম্মদ হোসেন (৬৩)। তিনি উপসর্গ নিয়ে চাঁদপুর আইসোলেশন সেন্টারে এসে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যানুযায়ী আক্রান্ত ৫৬৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ২১৭জন, হাইমচর উপজেলায় ৩৩জন, মতলব উত্তরে ২৭জন, মতলব দক্ষিন উপজেলায় ৭১জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬২জন, হাজীগঞ্জ উপজেলায় ৬৩জন, কচুয়ায় ২৮জন, শাহরাস্তিতে ৬৪জন।

মৃত ৪৬ জনের মধ্যে চাঁদপুর সদরে ১২জন, ফরিদগঞ্জে ৬জন, হাজীগঞ্জে ১৪জন, শাহরাস্তিতে ৩জন, কচুয়ায় ৪জন, মতলব উত্তের ৪জন, মতলব দক্ষিণে ২জন। এছাড়া পাশবর্তী জেলায় লক্ষ্মীপুর থেকে আগত মৃত ১জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা