চাঁদপুরে উই-এর উদ্যোক্তাদের অফিসিয়াল সভা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৮, ২০২১ | ৬:৪১
Link Copied Successfully!

উইমেন এন্ড ই কমার্স ফোরাম (women & e-commerce) চাঁদপুর উই উদ্যোক্তাদের অফিসিয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর শহরের রসুইঘর পার্টি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এই অফিসিয়াল সভায় প্রায় ৪১জন উদ্যোক্তা অংশ নেন।

এ সময় উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরী নানা ধরনের দেশীয় পণ্যসহ হাতে তৈরি বিভিন্ন মজাদার খাবার সামগ্রী প্রদর্শন করেন। এর মধ্যে শাড়ি, চাদর, মেয়েদের পোশাক, কেক, পিঠা, সন্দেশ, নানা ধরনের আচারসহ বিভিন্ন পণ্যের সমারোহ ঘটে।

সভায় উই-এর ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর নাদিয়া রওশনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্যোক্তা খাদিজা আক্তার তুলি, নিলা রহমান, সিয়াম আহমেদ, তানিয়া ইসলাম, পূর্ণিমা রায়, মিফতাহুল জান্নাত নুর, জুয়েল পাটোয়ারি, বামপি রায়, আইরিন রহমান, রাশেদ চৌধুরী, মুনমুন শারমিন প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় উদ্যোক্তারা তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে রক্ষায় উই-এর সহযোগিতা কামনা করেন এবং এই মাসের ২২/২৩ তারিখে উই-সামিট উপলক্ষ্যে আলোচনা করা হয়। এ সময় নাদিয়া রওশন নারীসহ উদ্যোক্তাদের বিভিন্ন পরমর্শ দেন। যেখানে নারী উদ্যোক্তাদের জেলা প্রশাসক ও পৌর মেয়র থেকে সব ধরনের সহযোগিতা পাওয়ার আশ্বাস রয়েছে বলে দাবি করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, এদেশের নারীদের সাবলম্বী করার লক্ষে ২০১৭ সালে কাজ শুরু করে উইমেন এন্ড ই কমার্স ফোরাম । এরপর থেকে সারাদেশে নারী উদ্যেক্তাদের প্রশিক্ষন, পরামর্শ ও পন্য বিক্রিতে সহায়তা সহ বিভিন্ন কাজ করে আসছিলো উই। এর পরিপ্রেক্ষিতে চাঁদপুর জেলার নারী উদ্যোক্তাদের একত্রিত করার লক্ষে বিভিন্ন সময়ে পন্য প্রদর্শনীর আয়োজন করে তারা ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা