চাঁদপুরে নৌ পুলিশ ও কোস্টগার্ডের অভিযানে ১০ জেলের ১ বছরের সাজা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৭, ২০২১ | ৭:১৯
Link Copied Successfully!

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় নৌ পুলিশ ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করা হয়েছে।

৭ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ ও কোস্টগার্ড।

আটককৃত ১০ জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন চাঁদপুর সদরের সহকারী কমিশনার মো. হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

নৌ পুলিশ ও কোস্টগার্ড জানায়, ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। তারাই ধারাবাহিকতায় চাঁদপুরের পদ্মা মেঘনার নৌ সীমানায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় কোস্টগার্ড কর্তৃক নদী থেকে মাছ শিকাররত অবস্থায় এক লক্ষ মিটার কারেন্ট জালসহ ১ জেলেকে আটক করা হয়। এছাড়া একইদিন চাঁদপুর নৌ পুলিশ অভিযান পরিচালনা করে ১০ লক্ষ মিটার কারেন্ট জালসহ সহ ৬০ কেজি ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, জাল ও জেলে আটক করা আমাদের মূখ্য বিষয় নয়। আমাদের উদ্দেশ্য জেলেদের সচেতন করা।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা