
কে হবে,এবারের চিকিৎসা বিজ্ঞানের নোবেল বিজয়ী?


দেশের বাইরে দেশ বইতে মুহম্মদ জাফর ইকবাল লিখেছিলেন, অক্টোবর মাস আসলেই নাকি ক্যালটেকের কিছু অধ্যাপকের মেজাজ খারাপ হয়ে যেত। খিটখিটে এই ভাব সহসা কাটত না। এর কারণ আর কিছু না, নোবেল পুরস্কার।
বছর ঘুরে আবার এসেছে অক্টোবর। আজ (৪ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার সময় চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। কে বা কারা পাবেন এবারের এ নোবেল পুরস্কার? অনুমান করা বড় কঠিন। আমরা কেউই তো জ্যোতিষী নই। কাজেই, অনুমানের ভিত্তি আগের বছরগুলোর তথ্য। কারা পাচ্ছেন, কেন পাচ্ছেন। সমস্যা হলো, কোন বছর যে নোবেল কমিটি কোন দিকে যাবে, সেটা আগে থেকে আন্দাজ করা শক্ত। গবেষণার দিক তো আর একটা না!


এই লেখাটি তাই যতটা না নোবেল অনুমান, তারচেয়ে বেশি বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে যে বিষয়গুলো অনেক গুরুত্ব পাচ্ছে, তা নিয়ে আলোচনা।
উল্লেখযোগ্য অবদানের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার পেতে পারেন ড. অ্যান্থনি ফাউচি, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক। গত ৫৪ বছর ধরে এইডস থেকে শুরু করে সার্স, মার্স, ইবোলা হয়ে করোনাভাইরাসের বিরুদ্ধেও লড়েছেন তিনি। যদিও এ ধরনের কাউকে নোবেল পুরষ্কার দেওয়ার নজির কম, তবু তাঁর নাম এ তালিকায় উল্লেখ না করলে তালিকাটি অসম্পূর্ণ থেকে যাবে।
এছাড়াও নিউরোবায়োলজি, ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা, বিভিন্ন নতুন ধরনের রোগের ভ্যাকসিন গবেষনা, ক্যানসার চিকিৎসাসহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় আরও দারুণ সব কাজ হচ্ছে। নোবেল পুরষ্কার পেতে পারেন সেসব গবেষকদের যে কেউ। এ লেখার সবই অনুমান। আসলে কী হবে, তা জানা যাবে আর কিছুক্ষণ পরেই।
এখন শুধু অপেক্ষা।
সূত্র:প্রথম আলো
R/N

জাতীয় এর আরও সংবাদ

৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁদপুর সদর
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা
রাজনীতি
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
ফরিদগঞ্জ
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর
পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী
চাঁদপুর সদর
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
কচুয়া
জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ
সারাদেশ
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর সদর
কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন
হাজীগঞ্জ
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন
চাঁদপুর সদর
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ
শাহরাস্তি
২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী
চাঁদপুর সদর
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ







