ছাত্রীর সন্তানকে কোলে নিয়েই পাঠদান করায় শিক্ষক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৪, ২০২১ | ২:১৬
Link Copied Successfully!

খোঁজ নিয়ে জানা যায়, করোনার কারণে গত বছরের মার্চের মাঝামাঝি সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সেই শিক্ষার্থী গত বছর ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর ওই শিক্ষার্থীকে পাশের সুলতানপুর ইউনিয়নে বিয়ে দেন পরিবারের লোকজন। এক বছর পর ওই শিক্ষার্থীর সন্তানের জন্ম হয়।

বিজ্ঞাপন

দীর্ঘ দেড় বছর পর কোলের তিন মাস বয়সী মেয়েশিশুকে নিয়ে গতকাল সকালে নিজের বিদ্যালয়ে যায় ছাত্রীটি। মেয়েকে কোলে নিয়ে ক্লাস করতে সমস্যা হচ্ছিল তার। এ সময় সহকারী শিক্ষক পঙ্কজ কান্তি এগিয়ে এসে ছাত্রীর সন্তানকে নিজের কোলে নিয়ে পড়ানো চালিয়ে যেতে থাকেন। শিশুটি একপর্যায়ে কোলেই ঘুমিয়ে যায়। বিদ্যালয়ের এক শিক্ষক ও ওই শিশুর মায়ের মুঠোফোনে এই দৃশ্য ফ্রেমবন্দী হয়। এরপর এই ছবি ফেসবুকে পোস্ট হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক পঙ্কজ কান্তি বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন পর বিদ্যালয় খুলেছে। যারা বিদ্যালয়ে আসছে না, তাদের বাড়িতে খবর পাঠানো হয়। ওই ছাত্রীর বাড়িতেও খবর পাঠানো হয়। বিদ্যালয় খোলার পর গতকালই মেয়েটি প্রথম স্কুলে আসে। তার বিয়ের বিষয়টি আমরা জানতাম না। ক্লাসে ওই শিক্ষার্থীর কোলে এক ফুটফুটে শিশুকে দেখতে পাই। পরে এগিয়ে গিয়ে শিশুটিকে কোলে নিয়েছি। কোলে নেওয়ার পর শিশুটি ঘুমিয়ে যায়। ওই অবস্থায় ক্লাস শেষ করি।’

এই শিক্ষক বলেন, ‘মেয়েটি বিয়ের পরও বিদ্যালয়ে এসেছে। পড়াশোনা চালিয়ে যেতে চায়। এখন আমাদের সহযোগিতা পেলে মেয়েটি এগিয়ে যাবে। শিশুটিকে কোলে নিয়েছিলাম, যাতে মেয়েটি মনোযোগ দিয়ে ক্লাস করতে পারে। ছবিটি কীভাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, জানি না। কে কীভাবে নেবেন, তাও জানি না।’

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা