নতুন রুটিনে প্রাথমিকের ক্লাস আজ থেকে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২, ২০২১ | ১২:৪৭
Link Copied Successfully!

অষ্টম ও নবম শ্রেণির পর আজ শনিবার থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন করে শুরু হচ্ছে। এর আগে এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হয়েছে।গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন সময়সূচি প্রকাশ করেছে।

নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রবি ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনি ও বুধবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি ও সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। আর পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই প্রতিদিন হবে।

পঞ্চম শ্রেণির ক্লাসগুলো মধ্যাহ্নবিরতির পর হবে। বাকি শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্নবিরতির আগে। মধ্যাহ্নবিরতির সময় শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। তবে শিশুশ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক্‌-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধই থাকছে।

বিজ্ঞাপন

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। প্রথমে কেবল চলতি ও আগামী বছরের এসএসসি–এইচএসসি পরীক্ষার্থী ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস এবং অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন হচ্ছিল। পরে অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুই দিন ক্লাস চালু হয়। এরপর গত ২১ সেপ্টেম্বর প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম প্রথম আলোকে বলেছিলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন হতে যাচ্ছে।

সূত্রঃ প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা