সাংসদের দেয়া বসতঘরে ফাটল, অনিয়মকারীদের দায় নিতে হবে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৯, ২০২০ | ৭:৪২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া কলেজ শিক্ষার্থী শ্রাবণীকে সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমের দেয়া উপহার সেমি পাকা ঘরের ফাটল ধরেছে, পড়ছে বৃষ্টির পানি। ঠিকাদারের অনিয়মে এখন নিরাপত্তাহীনতায় ঝুঁকির মধ্যে রয়েছে শ্রাবণী ও তার পরিবার।

এ প্রসঙ্গে সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম শুক্রবার বিকালে পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, সেমিপাকা ঘরটি নির্মাণ কাজে যারা তদারকি করেছেন ইউপি চেয়ারম্যান ও প্রকল্প কর্মকর্তাকে এই দায়ভার নিতে হবে।

শুক্রবার বিকালে শ্রাবণী বলেন, রান্নাঘরটি পুরোদমে ফাটল ধরে চৌচির অবস্থা। ফ্লোর ফ্লোর ফাটল ধরেছে। বসতঘরের এবং উপরের টিনের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি পড়ছে। উপহার পাওয়া ঘরটিতে এখন মা বাবাকে নিয়ে থাকাটা ঝুঁকিপূর্ণ। যেকোনো মুহূর্তে বসত ঘরের দেয়াল ভেঙ্গে পড়তে পারে বলেও শ্রাবণী আশঙ্কা করছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ফ্রেব্রুয়ারী মাসের শেষের দিকে শ্রাবণী ও তার পরিববার এই নতুন বসতঘনে উঠেন। চারমাসের মাত্রায় নির্মাণাধিন বসত ঘরটি ফাটল ধরেছে।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, শ্রাবণীর বসত ঘরটি ফাটলের বিষয় আমার জানা ছিল না। সরেজমিনে গিয়ে দেখে দ্রুত মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভবনটি করার আগে সেখানে গর্ত ছিল। হয়তো একারণে মাটি দেবে গিয়ে ফাটল ধরেছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, শ্রাবণীর বসতঘরটি নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন ইউপি চেয়ারম্যান। তৎকালীন সময়ে প্রকল্প কর্মকর্তা অন্যত্র বদলী হয়ে চলে গেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা