চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২১ | ১১:৫০
Link Copied Successfully!

চাঁদপুর জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর রোববার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাসমূহে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। সভাগুলো হলো, জেলা কর্ণধার কমিটির সভা, জেলা রাজস্ব সভা, জেলা কৃষিঋণ কমিটির সভা, খাসজমি বন্দোবস্ত কমিটির সভা, জেলা নদীরক্ষা কমিটির সভা, জেলা ভূ-সম্পত্তি জবর-দখল প্রতিকার সংক্রান্ত সভা এবং মাসিক স্টাফ মিটিং।

বিজ্ঞাপন

সভাসমূহে জেলার উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত প্রকল্প, রাজস্ব ও ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও মাসিক স্টাফ মিটিংয়ে সততা ও কর্মদক্ষতার বিচারে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এবং শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসাইন। তাদের দু’জনকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পুরুস্কার তুলে দেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা