মসজিদ নিয়ে দোটানায় এলাকাবাসী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৮, ২০২০ | ৮:৫৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় কাজী বাড়ির মাওলানা আবু সুফিয়ান মসজিদের মোতাওয়াল্লী হতে চান। আর সে জন্য এখন বদরপুর এলাকায় মসজিদে গাউছুল আজম (রাহ.) এর সামনে মাদ্রাসার গেইটে তালা ঝুলছে। এতে করে মুসল্লীরা এখন মসজিদে প্রবেশ করতে দুর্ভোগ পোহাতে হয়।

জানা গেছে, সরকারি বিএস (৮২০) খতিয়ানভুক্ত ১৪ শতাংশ ভূমি পৌরসভাস্থ ৭নং ওয়ার্ড বদরপুর এলাকায় মসজিদে গাউছুল আজম (রাহ.) এর নামে রয়েছে। যাহা বদরপুর মসজিদ কমিটির পক্ষে সেক্রেটারি গ্রহণ করে। ওই সম্পত্তির দাতা ফয়জুন্নেছা বিবি গং, কলিম উদ্দিন বেপারি গং ও আব্দুল হক বেপারি গং।

দাতাগণের উত্তরসূরীগণের কাছ থেকে ভুয়া দাতা বা দানপত্র দলিল করে মাওলানা আবু সুফিয়ান আল ক্বাদরী মোতওয়াল্লী দাবী করেন। তিনি নতুনভাবে খারিজ খতিয়ান করায় ক্ষুদ্ধ হয়ে উঠছেন এলাকাবাসী। এই বিষয়ে কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। ফলে এটি সমাধানে আদালতের সু-বিচার প্রার্থনা করেন স্থানীয় মুসল্লীরা।

বিজ্ঞাপন

এই বিষয়ে দাতাগণের উত্তরসূরীদের একজন মো. শামছুল বেপারীর সাথে কথা হয়। তিনি বলেন, আমি প্রতারণার শিকার। আমাদেরকে সরকারিকরণের কথা বলে স্বাক্ষর নিয়েছে। কিন্তু সুফিয়ান আমার বাবার দেয়া সম্পত্তি পুনরায় আমাদের কাছ থেকে নিতে অপকৌশল করেছে। আমরা এর সুবিচার প্রার্থনা করি।

এদিকে মাওলানা আবু সুফিয়ানের ছেলে রহমত উল্লাহ বলেন, শামছুল বেপারী সম্পত্তি আমাদের কাছে বিক্রি করেছে। যা রেজিষ্ট্রি অফিসে লিপিবদ্ধ আছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা