প্রতারণার ফাঁদে ফেলে শতাধিক গাড়ি চুরি, দুই প্রতারক আটক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২১ | ২:৪১
Link Copied Successfully!

প্রতারণার ফাদেঁ ফেলে গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান নিটল মোটরস লিমিটেডের শতাধিক পিকআপভ্যান হাতিয়ে নিয়েছে একটি চক্র। অভিনব কায়দায় প্রতারণার পরে ১০-১২ জনের এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

হবিগঞ্জের বাহুবল থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা কিস্তিতে গাড়ি কেনার পর কিস্তি পরিশোধ না করেই যোগাযোগ বিচ্ছিন্ন করে। এর পর ইঞ্জিন, চেসিস ও রেজিস্ট্রেশন নম্বর ঘষামাজা করে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে দেয় সারা দেশে।

নিটল মোটরস লিমিটেডের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— বাহুবল উপজেলার ডুবাঐ গ্রামের সিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া (২৫) ও একই এলাকার শহীদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৬)।

সম্প্রতি রাজধানীর মহাখালীতে অবস্থিত নিটল মোটরস লিমিটেডের লিগ্যাল কো-অর্ডিনেটর বাদী হয়ে বাহুবল থানায় একটি মামলা করেন। এতে আটজনের নাম উল্লেখ ও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। আসামিরা হবিগঞ্জ ও টাঙ্গাইল জেলার বাসিন্দা।

মামলায় অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, চক্রটির সদস্যরা নানা ঠিকানায় নিজেদের নামে নকল জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে। এগুলো ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত নিটল মোটরসের শোরুম থেকে কিস্তিতে গাড়ি কেনে তারা।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা