কচুয়ায় গাছের চারা বিনষ্ট, থানায় অভিযোগ

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২১ | ১০:৩৪
Link Copied Successfully!

কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে শত্রæতার জের ধরে সদ্য রোপনকৃত বিভিন্ন জাতের গাছের চারা তুলে বিনষ্টের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গাছের চারা ও জায়গার মালিক মো. আলী আহম্মদ বাদী হয়ে শনিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওই ঘটনার জন্য একই গ্রামের খন্দকার বাড়ীর মৃত. জহুর আলীর ছেলে শরীফুল ইসলাম,তার ভাই শামীম ও আম্বিয়া খাতুনকে দায়ী করে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বাদীর লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাসূত্রে জানা গেছে, আলী আহম্মদ গংরা তার বাড়ির উত্তর পাশে ধৈইঞ্চা ও দখলীয় জমির পাশে ঘটনার ২/৩দিন পূর্বে একাশি,শিলকড়িসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন শতাধিক গাছের চারা রোপন করেন। শুক্রবার রাতের আধারে শত্রæতার জের ধরে একই বাড়ির উল্লেখিত আসামীরা তার গাছের চারা উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করেন।

স্থানীয়রা জানান, সফিবাদ গ্রামের আলী আহম্মদ,নুর মোহাম্মদ,শাহ আলম,ইকবাল হোসেন,সাফিয়া খাতুন,আনোয়ারা বেগম,আব্দুল গনি মাষ্টার গংদের সাথে প্রতিপক্ষ শরীফুল ইসলাম গংদের জমি-জমা নিয়ে পূর্ব থেকে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। শরীফুল ইসলাম গংরা বিভিন্ন সময়ে আলী আহম্মদ গংদের কারনে অকারনে ষড়যন্ত্রমূলক মামলা, ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদর্শন করে আসছেন।

এই ব্যাপারে অভিযুক্ত শরীফুল ইসলামের বক্তব্য জানতে বারবার তার মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

E/N

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব