র‌্যাবের অভিযানে সিলিন্ডারসহ ৫টি কাভার্ড ভ্যান জব্দ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৯, ২০২১ | ৬:৩৮
Link Copied Successfully!

র‌্যাবের অভিযানে ৬০২ টি সিলিন্ডারসহ ৫টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-১১ ফেনী জেলার ফেনী মডেল থানার দেবীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

ওইসময়, মেসার্স প্রাইম সিএনজি ফিলিং ষ্টেশন লিঃ” হতে সিলিন্ডারে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১ লক্ষ ৮৩ হাজার ৪০০ টাকাসহ ১৭জনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। উক্ত অভিযানে ৬০২ টি সিলিন্ডারসহ ৫টি কাভার্ড  ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ফেনী জেলার ফেনী সদর থানার উত্তর শর্শদী খানেরবাড়ি গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মোঃতাহের (৩৩), ফেনী জেলার ছাগলনাইয়া থানার পশ্চিম সবুগ্রাম গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ সাইদুর রহমান (২০), দক্ষিণ আধার মানিক গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম রনি (২৮),  লক্ষীপুর গ্রামের গোপীহরি গ্রামের শিবু (২১), রায়কমল দাসের ছেলে যাদব কুমার দাস (২৬),  লক্ষীপুর জেলার রামগতি থানার শিক্ষাগ্রাম গ্রামের মোঃ ওয়াজেদ এর ছেলে মোঃ হামীম (২০),  শ্যামল গ্রামের আবু সায়েদ এর ছেলে মোঃ মাহমুদুল হাসান (৩২), শিক্ষাগ্রাম গ্রামের আঃ মালেক এর ছেলে মোঃ রাশেদ (২২),  নোয়াখালী জেলার সুবর্ণচর থানার জাহাজমারা গ্রামের আবুল কালাম এর ছেলে মোঃ রায়হান (২৭),  কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের ওলিউর রহমানের ছেলে মোঃ সুমন ফরাজী (২৪), নাঙ্গলকোট থানার সারদাতলী গ্রামের আঃ খালেক এর ছেলে মোঃ ইবরাহীম (২৭),  মদনপুর গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে মোঃ সোহাগ (৪১), চৌদ্দগ্রাম থানার খেয়াস গ্রামের মৃত আলী আহম্মেদ  এর ছেলে মোঃ নাছির উদ্দিন (৪৭), একই থানার দক্ষিণ সান্ধিকরা গ্রামের আবু রশিদ এর ছেলে মোঃ ইকবাল হোসেন (২১), চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার হারিণতোয়া গ্রামের মৃত আব্দুর সবুর এর ছেলে মোঃ জুনায়েদ হোসেন (৩১),  একই থানার মনিয়াবাদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ নূর ইসলাম (৩৭) ও  লোহাগড়া থানার ভবানীপুর গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে মোঃ নাছির (৪২)।

বিজ্ঞাপন

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত অপরাধীদের প্রাথমিক  জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের এই চক্রটি মূলত সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড  ভ্যানের ভিতর সিলিন্ডার ̄স্থাপন করে মিটার ব্যতিত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রয় করে।

মূলত  এই  চক্রটি সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন ̄ স্থানে ভ্রাম্যমান সিএনজি স্টেশনে স্থাপন করে প্রতি ঘনফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত অপরাধীদের বিরুদ্ধে ফেনী জেলার ফেনী মডেল থানায় আইনাগত  ব্যবস্থা গ্রহণ  প্রক্রিয়াধীন।

R/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা