যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২১ | ১১:২৮
Link Copied Successfully!

যুক্তরাজ্য সরকারের ভ্রমণ লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর ভোররাত চারটায় এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

যুক্তরাজ্যের পরিবহনসচিব গ্রান্ট শাপস  শুক্রবার যুক্তরাজ্যের সরলীকৃত আন্তর্জাতিক ভ্রমণব্যবস্থার অংশ হিসেবে এ ঘোষণা দিয়েছেন। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রমাগত ও কার্যকর কূটনৈতিক প্রচেষ্টার ফলে এ ইতিবাচক ফলাফল এসেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের হাইকমিশনার আশা প্রকাশ করে বলেন, ৪ অক্টোবর ব্রিটেনের ভ্রমণব্যবস্থার ভবিষ্যৎ পর্যালোচনায় বাংলাদেশকে সবুজ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ভ্রমণকারীদের ১০ দিনের হোটেল কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না। তবে তাঁদের যুক্তরাজ্য অনুমোদিত দুই ডোজ করোনার টিকা দেওয়া থাকতে হবে। এ ছাড়া যুক্তরাজ্যে পৌঁছানোর পর দ্বিতীয় দিন বা এর আগে একটি কোভিড-১৯ প্রি-ডিপার্চার পরীক্ষা এবং একটি কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা