সকলের সমন্বয়ে পৌরসভার উন্নয়ন করতে চাই: মেয়র জুয়েল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২১ | ১১:১৫
Link Copied Successfully!

চাঁদপুর পৌরসভার কর্মচারী সংসদ ভবনের শুভ উদ্বোধন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের সাথে পৌর পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১টার দিকে ফিতা কেটে ৩ তলা বিশিষ্ট এই কর্মচারী সংসদ ভবনের শুভ উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মেঃ জিল্লুর রহমান জুয়েল।

পরে ভবনের তৃতীয় তলায় হল রুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের সাথে পৌর পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের পক্ষ থেকে পৌর পরিষদের মেয়র এবং কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মেঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, আমরা পৌরসভার অপব্যয় কমিয়ে আয় বাড়ানোর চেষ্টা করছি। ইতিমধ্যে পৌরসভার কর্মচারীদের বকেয়া বেতনের অনেকাংশ পরিশোধ করেছি। অচিরেই কর্মচারীদের সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে। আগামীতে নিজেরা সকল কর্মচারীদের বেতন দিতে সামর্থ অর্জন না করা পর্যন্ত নতুন জনবল নিয়োগ দিবোনা।

তিনি বলেন, শহরে ২৮ শ’ ইজিবাইক চলছে। আমরা নতুন করে ইজিবাইক আর বাড়াব না। বছরে পানি খাত থেকে ২ কোটি টাকার আয় বাড়িয়েছি। প্রতি মাসে পরিবহন তেল খরচ দের লাখ টাকা কমিয়েছি। শহরের সড়ক বাতি সব প্রিপেইড মিটারে করা হয়েছে। এখন আর বিদ্যুৎ বিল বকেয়া থাকবে না। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো নিনিজেদেরকে নিজেদের জায়গায় সামর্থ্যবান করে তোলা। আমরা এমন একটি প্রজেক্টে অন্তঃভূক্ত হতে চাচ্ছি যেনো ১শ’ কোটি টাকার বরাদ্দ পাই।

তিনি পৌরসভার কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন পৌরসভার প্রাণ। আমি আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে করবো। কিন্তু আপনারা পৌরসভার উন্নয়নে সততার সাথে কজ করবেন। কোনো কর্মচারীর ব্যাপারে অনৈতিকতার অভিযোগ পেলে, ছাড় দেয়া হবে না। পৌরসভার ১শ’ বছর পুর্তিতে এমন কিছু করতে চাই, যা সাড়া জীবন মানুষ মনে রাখবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণের কিন্তু আপনাদের উপর দাবী আছে। আপনারা কোনো তদবির করবেন না, যিনি তদবির করতে আসবেন সে কালো তালিকা ভুক্ত হবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম, পৌরসভার পরিষদের কর্মচারী সংসদের সভাপতি আব্দুর রশিদ সরদার, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন হাওলাদার।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা